ফেইসবুক এর প্রতি আকাশের দুর্বলতাটা বরাবরই একটু বেশী । ফেইসবুকে চ্যাট আর এটা-অটা করেই দিন চলে যেতো । বন্ধুদের স্ট্যাটাসে কমেন্ট করে আর গল্প করেই সে সব চাইতে বেশী সময় পাস করতো । কিন্তু যখন ফেইসবুক বন্ধুরা অন্যান্য কাজে ব্যস্ত থাকতো আর যখন গল্প করার জন্য কোনো বন্ধুকে অনলাইনে পাওয়া যেতো না তখনই আকাশের জীবনে নেমে আসতো একাকীত্বের ঘোর অন্ধকার ।

এইভাবেই আকাশের সময় চলে যাচ্ছিলো তার নিজস্ব গতিতে । একদিন তার এক বোনের স্ট্যাটাসে আকাশ গল্প করতেছিল । সেই স্ট্যাটাসেই আকাশের সাথে পরিচয় হয়েছিল নাবিলার সাথে । পরিচয়ের পর থেকেই আকাশ নাবিলার উপর মানসিকভাবে দুর্বল ছিল । তার মনের অজানতেই সে নাবিলাকে ভালবাসতে আরম্ভ করলো । কেনো যেনো আকাশের মনে হতো নাবিলাই আকাশের সেই স্বপ্নের রাজকন্যা যার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল । নাবিলাকে ফেইসবুকে এক মুহূর্ত না দেখে সে থাকতে পারতো না । শুধু একদিনের জন্য নাবিলা ফেইসবুকে আসে নাই । সেই দিন তো আকাশের মনের আকাশে ভয়ঙ্কর কালো মেঘ জমেছিল যা শেষ পর্যন্ত অঝর ধারায় আকাশের দুই চোখকে ভাসিয়ে নিয়ে গেলো । নাবিলার প্রতি আকাশের আবেগ ও অনুভূতি দিনদিন বেড়ে যেতে লাগলো । নাবিলার কিছু আচরণ আকাশকে আরো বেশী ভালবাসতে বাধ্য করলো । কিন্তু মেয়েদের মন বুঝা যে বড় কঠিন । তাই সে দ্বিধা-দন্ধে ভুগতে লাগলো । নাবিলার এই সব আচরণ কি আকাশের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ ? নাকি শুধু মাত্র বন্ধুত্বের বহিঃপ্রকাশ ? সেই সব ব্যাপার আকাশকে খুব ভাবিয়ে তোলেছিল । অবশেষে আকাশ সিদ্ধান্ত নিল সে তার মনের সব না বলা কথা নাবিলাকে জানাবে । তার স্বপ্নের রাজকন্যাকে একদম নিজের করে নিবে ।

সেই দিন খুব বৃষ্টি হচ্ছিলো । রোমান্টিক পরিবেশ । সেই সাথে সেই দিন নাবিলার মনটাও ছিল ভালো । তাই আকাশ সেই দিনই তার না বলা সব কথা নাবিলাকে ফেইসবুকে মেসেজ করে জানালো । নাবিলার উত্তরের জন্য আকাশ অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো । কবে সে তার রাজকন্যার মুখ থেকে সেই বহুল আকাংক্ষিত কথাটা শুনতে পাবে ? কবে দুটি মন এক হবে ? আকাশের মনে অনবরত সেই সব না জানা কথা হানা দিতে লাগলো । অবশেষে সকালে ঘুম থেকে ওঠে ফেইসবুকে লগ ইন করা মাত্র দেখল নাবিলার মেসেজ । অধীর আগ্রহে ভয়ে ভয়ে ইনবক্স ওপেন করলো আকাশ । নাবিলার উত্তর ছিল টিক এই রকম - wow........what a real life joke ?? নাবিলার এই উত্তরকে আকাশ কে ভাবে নিবে ভেবে পাচ্ছিলো না । আকাশ নাবিলাকে বিভিন্নভাবে বুঝালো যে এইটা কোনো জোকস না । নাবিলা শেষ পর্যন্ত আকাশের মনের অবস্থা বুঝার পর কি করবে ভেবে পাচ্ছিলো না । অবশেষে নাবিলা সিদ্ধান্ত নিল আকাশকে সে বন্ধুত্বের প্রস্তাব দিবে । আকাশ আবার সমস্যাই পড়ে গেলো । কি করে যে সে নাবিলাকে বুঝাবে সে তাকে অনেক অনেক বেশী ভালবাসে ?? আকাশ আবার বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করতে লাগলো । নাবিলা এর পর সে ব্যাপারে আর হ্যাঁ বা না কোনটাই বললো না । ফেইসবুকে মেসেজ দেওয়া-নেওয়ার মাধ্যমে এই ভাবেই আকাশ এর স্বপ্নটা একটু একটু করে বড় হতে লাগলো । দিনদিন নাবিলাকে নিয়ে আকাশের ভয়ও বেড়ে যেতে লাগলো । যদি সে তার স্বপ্নের রাজকন্যাকে হারিয়ে ফেলে । নাবিলাকে ছাড়া যে ওর জীবনটা অপূর্ণ থেকে যাবে ।

এইদিকে নাবিলার প্রথম বর্ষের পরীক্ষা সন্নিকটে । নাবিলা ওর প্রথম বর্ষের পরীক্ষার জন্য এক মাস ফেইসবুক আর মুঠোফোন ব্যবহার বন্ধ রাখবে বলে জানালো আকাশকে । সেই কথা শুনার পর তো আকাশ তার দু চোখের জল সামলাতে পারলো না । কান্নায় ভেঙ্গে পড়লো আকাশ । নাবিলার কাছ থেকে সেই বার আকাশ তার ভালোবাসার কিছুটা সাড়া পেয়েছিল । সেই একমাস আকাশ খুব কষ্টের মধ্যে কাটালো । সারাক্ষন নাবিলাকে হারানোর ভয় কাজ করতো আকাশের মনে । নাবিলার মধ্যে ওর প্রতি সামান্য অনুভূতি কাজ করতেছে সেটা দেখলে আকাশের মনে হতো পৃথিবীটা অনেক অনেক সুন্দর । নাবিলা একবার ফিরে তাকালে আকাশের জীবনটা অনেক সুন্দর হয়ে যেতো । কিন্তু নাবিলার সামান্য অবহেলা আকাশের দুই চোখকে কান্নার জলে ভাসিয়ে নিয়ে যেতো । আকাশের জীবনে নেমে আসতো অমানিশার অন্ধকার । সারারাত এটা-অটা চিন্তা করেই আকাশ দীর্ঘ রাত পার করে দিতো । নাবিলার মুখ থেকে একটিবার ভালবাসি কথাটা শুনার জন্য মন চটপট করতো । ভাবতে ভাবতে আকাশের রাত কেটে যেতো । কোনো ভাবেই দুই চোখের পাতা এক করা যেতো না আকাশের । ইতিমধ্যে নাবিলার বেশ কয়েকটা পরীক্ষা শেষ হল । পরীক্ষার মাঝখানে নাবিলা আকাশের কথা ভাবতো । আকাশ কি আমাকে সত্যি ভালবাসে নাকি অন্যকিছু ? এই রকম কিছু প্রশ্ন নাবিলার মনের মধ্যে উঁকি দে । সেই সব প্রশ্নের উত্তর জানার জন্য নাবিলা সাহায্য নিলো আকাশের ফ্রেন্ড লিস্টে থাকা নাবিলারই এক বান্ধবির । আনিকা তুই কি আমাকে একটু হেল্প করতে পারবি ? ওহ, আকাশের ফ্রেন্ড লিস্টে থাকা নাবিলার সেই ফ্রেন্ড এর নাম ছিল আনিকা । নাবিলা তার মনের মধ্যে উঁকি দেওয়া প্রশ্ন গুলোর উত্তর আনিকার কাছ থেকে পেয়ে গেলো । উল্লেখ্য যে , আকাশ নাবিলাকে যে ভালবাসে সেটা আনিকা খুব ভালো ভাবেই জানতো কারণ আকাশ আনিকার সাথে নাবিলাকে ভালোলাগার অনেক কথা শেয়ার করতো । সেই সব প্রশ্নের উত্তর জানার পর নাবিলার চোখে জ্বল এসে গেলো । নাবিলাকে আকাশকে মিস করতে লাগলো ।সে সিদ্ধান্ত নিল পরীক্ষার পরেই সে আকাশকে তার মনের কথা জানাবে ।

নাবিলা পরীক্ষা শেষ হওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলো । এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর আকাশ একদিন খুব অসুস্থ হয়ে পড়লো । ১০৫ ডিগ্রি জ্বর নিয়ে আকাশকে ভর্তি করা হলো মেডিকেলে । ওইদিকে নাবিলা তার প্রথম বর্ষের বাকী পরিক্ষা গুলোর প্রস্তুতি নিতে ব্যস্ত । পরীক্ষার চাপে ফেইসবুকেও আসে না নাবিলা । মুঠোফোনও বন্ধ । অনেক কষ্টে নাবিলার কলেজের এক বান্ধবির মাধ্যমে নাবিলাকে আকাশের অসুস্থ হওয়ার নিউজটা জানানো গিয়েছিল । জ্বর নিয়ে মেডিকেলে ভর্তি হওয়ার পর ডাক্তার আকাশকে বেশ কিছু টেস্ট দিলো । আকাশের মা-বাবা তাকে নিয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়লো । টেস্ট গুলো দেওয়ার সময় ডাক্তার খারাপ কিছুর ইঙ্গিত দিয়েছিল । টেস্ট গুলোর রিপোর্ট হাতে আসার পর আকাশের মায়ের মাথায় পৃথিবীর আকাশটাই যেন ভেঙ্গে পড়লো । আকাশ ব্রেইন টিউমারে ভুগতেছিল গত এক বছর থেকে । এক বছরের মাথায় রোগটা ধরা পড়েছিল । জ্বরসহ অন্যান্য উপসর্গ গুলো এটারই বহিঃপ্রকাশ । আকাশের কি হয়েছিল সেটা আকাশকে বলা হয় নি । কারণ সেটা শুনলে আকাশ এর মানসিক আর শারীরিক অবস্থা আরো বেশী খারাপ হয়ে যেতো । তাই আকাশের যে ব্রেইন টিউমার হয়েছিল সেটা আকাশকে জানানো হল না । তবে ওর বন্ধুদের জানানো হয়েছিল খুব সতর্কতার সাথে । আকাশের রিপোর্টের কথা তার বন্ধুরা শুনে কেউ কান্না থামিয়ে রাখতে পারলো না । আকাশের নিউজটা শুনার পর পরীক্ষা শেষে নাবিলা জলদি আকাশকে দেখতে এলো । নাবিলা আকাশের সবকিছু শুনে নিজেকে খুব অপরাধী মনে করলো । ও যে মনে মনে আকাশকে অনেক বেশী ভালবেসেছিল সে কথাও যে তাকে বলা হলো না । কান্নায় ভেঙ্গে পড়লো নাবিলা । সে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলো তার জীবনের বিনিময়ে হলেও যেন আকাশের জীবন ভিক্ষা দে । কিন্তু নির্মম মৃত্যু আকাশকে সবার কাছ থেকে চিরদিনের জন্য কেড়ে নিলো । নাবিলা যে অনেক বেশী দেরী করে ফেলেছে সেই কথা সে বুঝতে পারলো । আকাশের বন্ধুরাও বলল নাবিলা তুমি বড্ড দেরী করে ফেললে।

একটি সংগৃহীত গল্প।
These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya