।। ভার্চুয়াল ইমোশন ।।

সন্ধ্যার পর থেকেই অন্ধকার ফুঁড়ে টুপ টাপ বৃষ্টি পড়ছে । এখন মধ্যরাত, বৃষ্টির ফোঁটা দেখা না গেলেও মেঘের কান্না থেমে নেই; বিরক্তিকর একটানা ঝম ঝম । খটাস করে জানালা বন্ধ করে দিয়ে বিছানায় গা এলিয়ে দিল নুপূর । এমনিতে বৃষ্টি তার খুব ‍খুউব পছন্দ । অথচ আজ এই শব্দে মাথা ধরে যাচ্ছে । মাথার উপর বনবন করে ঘুরতে থাকা ফ্যান এর দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে অজান্তেই চোখ বুঁজে আসলো । চোখের কোণা দিয়ে গড়িয়ে পড়লো একফোঁটা মুক্তো । ভাগ্যিস কেউ দেখে ফেলেনি, নইলে নুপূর কী লজ্জাটাই না পেতো!

‘অর্ফিয়ুস’ নামের ফেসবুক আইডিটা বছর দুয়েক আগেই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলো । দুই-একবার হাই হ্যালো করার চেষ্টাও করেছিলো, সে পাত্তা দেয়নি । এত এত হাই হ্যালোর মাঝে তাকে আলাদা কিছু মনে হয়নি তার, তাই । এইতো প্রায় মাসখানেক আগে নুপূর ভুলবসত ‘অর্ফিয়ুস’-কে চ্যাট-এ নক করে বসে! একদম ব্যাখ্যাতীতভাবে তার প্রতি একটু একটু আগ্রহ তৈরি হতে থাকে । এইবার উল্টো অর্ফিয়ুসই নুপূরকে ignore করতে থাকে! এখানে দু’জনের একটু বর্ণনা দেওয়া প্রয়োজনঃ

♥♥ -------------------------------------------------------- ♥♥
নুপূরঃ কাঠিন্যের খোলসে বন্দী ভীষণ ইমোশনাল একটা মেয়ে । মানুষকে ignore করে অভস্ত, পেয়ে নয় । সমাজের হাই সোসাইটির অধিকাংশ মেয়েদের যেসব সমস্যাগুলো থাকে তার বেশিরভাগই এর মধ্যে অনুপস্থিত । খুব ভালো কবিতা লিখতে জানে, কিন্তু কখনো ফোকাসে আসতে চায় না । গভীরে কি যেন এক দুঃখ রয়েছে ।

অর্ফিয়ুসঃ মধ্যবিত্ত পরিবারের ছেলে । যথেষ্ট আত্মসম্মানবোধ রয়েছে বলে অপমান ভুলে যেতে বেশ সময় লাগে । ভার্চুয়াল বন্ধুমহল সে বেশ মাতিয়ে রাখতে পারে । বিশেষ গুণগুলোর মধ্যে রয়েছে মন চাইলেই রোবোটিক হতে পারা, যেকোন ব্যাপারে লজিকাল ব্যাখ্যা দিতে পারা ইত্যাদি । ওহ আরকেটা তো বলাই হয়নি- মেয়েদের ব্যাপারে উদাসীন থাকা ।
♥♥ -------------------------------------------------------- ♥♥

প্রতিদিনই নিজের স্বাতণ্ত্র্য ত্যাগ করে নুপূর অর্ফিয়ুসকে আগে নক করতো । অর্ফিয়ুস তাকে যতই অবজ্ঞা করতো, ওর প্রতি নুপূরের ভালোলাগাটা ততোই বেড়ে যেতো । প্রেমের প্রতি বিরূপ নুপূরকে অর্ফিয়ুস প্রেমে ফেলার সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বসলো, কিন্তু কোন চেষ্টাও করলো না ! প্রতিদিনের আড্ডায় প্রতিনিয়ত দূর্বলতা চলে আসছিল দু’জনের মধ্যেই । কিন্তু দু’জনের মধ্যেই ছিল যথাসম্ভব রোবোটিক থাকার চেষ্টা ! একে অপরকে খুব ভালোবাবেই বুঝে গিয়েছিলো তারা: কিসে তাদের আনন্দ, কখন দুঃখ ইত্যাদি সব ।

মেয়েটা এই রবিবার ভোরেই কানাডা চলে যাবে, একদম স্থায়ীভাবে । তাই আবেগহীন অর্ফিয়ুস চাচ্ছিল না ক্ষণস্থায়ী দূর্বলতাটা প্রেম পযন্ত টেনে নিয়ে যাওয়ার ন্যূনতম চেষ্টাও করতে । আর সে তো জানেই নুপূর শুধু শুধু কেন তার প্রেমে পড়বে? সে প্রতিনিয়তই নুপূরকে বলতো সে মোটেই ওর প্রেমে পড়েনি; কিন্তু সে খুব বাজে অভিনেতা বলে তার কথাবার্তা, আচরণে নুপূর হয়তো সব বুঝেই গিয়েছিলো! নুপূরও ওকে মিস করছে । বলবে না হয়তো কোনোদিনও । কিন্তু মনে মনে ও নুপূর ঠিক করে রেখেছিলো অর্ফিয়ুস একটিবারের জন্যও যদি বলে সে নুপূরকে ভালোবাসে, সে কখনোই এদেশ ছেড়ে যাবেনা ।

কাল রাতে একটু কথা কাটাকাটি, একটু ঝগড়া ; প্রথমবারের মত । নুপূরের অনেক অনেক কবিতা, আর গানের দু’এক লাইন গুনগুন শোনানো রাতের শুরুটা মন্দ ছিল না । রিমঝিম শুরু, বজ্রপাত দিয়ে শেষ । নুপূর ভাবতো, সে রোবোটিক থাকার যে অভিনয় করছে, অর্ফিয়ুস সেটা কেন ধরতে পারছে না, গাধা কোথাকার! সে সত্যিই ওকে খুব মিস করে, ভীষষষনননন...!
♥♥ -------------------------------------------------------- ♥♥

শনিবার সকাল থেকে নুপূর অনলাইনে অনেকবার নক করেছে অর্ফিয়ুসকে । কোন পাত্তা নেই । ফোন-ও সুইচড অফ । তার মন খারাপের সাথে পাল্লা দিয়ে বৃষ্টির তেজ বেড়ে চলেছে । শেষ বেলায় এসে তো রীতিমত ঝড় । এখন মধ্যরাত; নুপূর ওই গাধাটার জন্য কাঁদছে ! ওর কোন অজুহাতেই তার রাগ ভাঙবে না, কক্ষনো না । বিছানা ছেড়ে কবিতার খাতা খুলে বসলো সে । খুঁজে খুঁজে সেই কবিতাটা বের করলো যেটা ওর জন্যই লেখা হয়েছিল । কয়েকদিন আগে পড়েও শুনিয়েছে অর্ফিয়ুসকে । আর ওকে বেশ শুনিয়ে দিয়েছে, “তোমার জন্য কবিতা লেখা? বয়েই গেছে আমার! ”

ব্লিপ ! ব্লিপ !!
ল্যাপটপে ফেসবুকে লগিন করাই ছিলো । কেউ একজন চ্যাট-এ নক করেছে । যে খুশি সে নক করুক, তাতে নুপূরের কি? ও বসে ছিলো বসেই থাকবে, ল্যাপটপে তাকাবেই না ! যদিও মনের ভেতরে বারবার খোঁচা দিচ্ছে,“ একটু দেখিই না, কে !” শেষ পযন্ত চ্যাট স্ক্রীনে চোখ রাখলো সে । সেখানে লেখা, “SERIOUSLY I'M IN ♥ WITH YOU, NUPUR”

ভালবাসা আর বাস্তবতার দোলাচলে নুপূর কি পারবে তার ভেতরে চেপে রাখা প্রতিজ্ঞা রাখতে??

লেখকঃ 'Töwfïq Pïäsh (Piash)

লেখকের ফেসবুক আইডিঃ https://www.facebook.com/towfiqpiash

These icons link to social bookmarking sites where readers can share and discover new web pages.
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google
  • Furl
  • Reddit
  • Spurl
  • StumbleUpon
  • Technorati

Leave a comment

Admaya